সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান(সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:-ফরিদপুরের সালথায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল বোর্ড অফিস জামে মসজিদ সহ দেওলি কান্দা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ডাক্তার জয়নাল আবেদীন ফকির।উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার জয়নাল আবেদিন ফকির বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।বিএনপি’র বিজয় আমরা সবাই একত্রিত হয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান করছি।তারেক রহমান এবং বিএনপির যে নিরস্কুশ বিজয় হয়েছে।এজন্য সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করার জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছেন।তার এই অংশ হিসাবে আমরা কয়েকটি মসজিদে এই দোয়ার মাহফিলের আয়োজন করেছি।
তিনি আরো বলেন,এই মুহূর্তে তারেক রহমান ছাড়া কোন বিকল্প রাস্তা নেই।তারেক রহমান যদি সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দেশের উন্নয়ন হবে।বিশ্বের দরবারে তার অনেক গ্রহণযোগ্যতা আছে।সবাই মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানের সমস্ত মানুষ নিরাপদ থাকবে। এই লোককে তাকে ভোট দিয়েছে সকলে।তিনি আরো বলেন,ফরিদপুর -২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত ইসলাম রিংকু আপা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এসময় স্থানীয় মোঃ সোহেল মাহমুদ,মিন্টু ফকির, হায়দার ফকির,মতি মাতুব্বর,বিল্লাল মাতুব্বর আদর,সারজিল,রাসেল শাওনসহ মহল্লার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জি য়ার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।