সাভার বাসস্ট্যান্ডে রাতে ছিনতাইকারী চক্র আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী
আবু সাঈদ হাওলাদার,ক্রাইম রিপোর্টার:- ২৫ শে ফেব্রুয়ারি ২০২৬ সাভার বাসস্ট্যান্ডে রাতে বাংলাদেশ সেনাবাহিনী সাভার আর্মি ক্যাম্পে একটি নিয়মিত অভিযানিক দল সাভার বাস স্ট্যান্ড সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে কিছু মানুষের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে,যেখানে একদল ছিনতাইকারী কয়েকজন পথচারীকে গিরে ধরা চেষ্টা করেছিল,তখন এমন দৃশ্য চোখে অবস্থান গ্রহণ করে মুহূর্তেই শুরু হয় ধাওয়া টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মধ্যে দিয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়।তাদের দেহ তল্লাশিতে উদ্ধার হয় দেশীয় ধারালো অস্ত্র উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য কিন্তু অভিযান সেখানেই থেমে থাকেনি।আশপাশ এলাকায় তাৎক্ষণিকভাবে ব্যাপক তল্লাশি চালানো হয়।বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে পরিচালিত অভিযানে আর ও দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন ধরে আটককৃত করা হলো ১, জাহাঙ্গীর আলম(৩৫)২,রিপন মিয়া(৪০)৩ মোহাম্মদ শাহিন ইসলাম(১৮)৪ মোহাম্মদ রাসেল (১৮)আটককৃতদের আজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা হিরোইন গাজা মত দেশীয় ধারালো অস্ত্র মাদক বিক্রি অর্থ এবং মাদক সেবন ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকিত আলামত থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে, চক্রটি যেকোনো সময় বড় ধরনের সহিংস ঘটনায় জড়িয়ে পড়তে পারত,সময় মত অভিযানের ফলে মন্তব্য গুরুতর অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান সাম্প্রতিক সময় এ চক্রটি সাভার বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপকভাবে সক্রিয় ছিল,সেনাবাহিনী দূরত্ব দ্ঢ পদক্ষেপে এলাকা স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষ এই অভিযানের জন্য সন্তোষজনক ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।অভিযান শেষে আটকিত ব্যক্তিবর্গ উদ্ধারকিত আলামত সম়্হ পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য সাভার থানা পাঠানো হয়েছে বলে জানা যায়।