রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সালথায় সেনাবাহিনীর টহল জোরদার হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু),সবার কাছে দোয়া চাইলেন ১৪ বিজিবির অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার পোরশা নীতপুর সীমান্তে(১৬ বিজিবি)কর্তৃক ভারতীয় ২টি মহিষ আটক নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান

সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:-নওগাঁ-১(সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন,নওগাঁ-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর।আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।

প্রধান বক্তা অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সাপাহারের মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর।আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে,সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে প্রস্তুত।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জোটের শরিক দল এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসন নির্বাচন পরিচালক নওশাদ আলী,নিয়ামপুত উপজেলা আমির আফজাল হোসেন,পোরশা উপজেলা আমির সাগর আলী প্রমূখ।

এছাড়াও সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ হোসেনের সঞ্চলনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের ঐক্য বজায় রেখে প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category