সংঘের ঐক্য অসাধারণ ও ঐক্যবদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের এক অনন্য অগ্রযাত্রা
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-গত কয়েকটি অনুষ্ঠান,বিশেষ করে প্রয়াত সংঘরাজের অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের উভয় নিকায়ের এক অসাধারণ অনন্য ঐক্যবদ্ধ আয়োজন ও উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
বহু আগের থেকে বিশেষ করে ৮০ দশকে এইরূপ সুন্দর সহাবস্থান কিছু কিছু স্থানে পরিলক্ষিত হতো।২০০০ সালের পরে উভয়ই নিকায়ের ঐক্যবদ্ধ আয়োজন উদ্যোগ ছিল।পরে ২০১৮ সালের দিকে এক দুর্বৃত্ত ভিক্ষুর একটি বই ও পোষ্টের কারণে আবার বিরোধ শুরু।
বাংলাদেশের বিগত ১৮ মাস এই বাস্তবতাকে সামনে এনেছে যে,এখন বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ ও সকল সংগঠনের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন।প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সংগঠনের নেতৃত্ব যেভাবে ঐক্যবদ্ধতার সাথে এক প্লাটফর্মে আসছেন,তা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়কে এগিয়ে নেয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয়,সমাজিক সমস্যা ঐক্যবদ্ধ ভাবে উত্তরণে সহায়ক হবে।
শ্রদ্ধেয় আদর্শ কুমার বড়ুয়া সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত।সাংগঠনিক ও সম্প্রদায়ের বিভিন্ন কাজে উনার আর্থিক সহযোগিতা অনন্য,অদ্বিতীয়, অতুলনীয়।
আজ উনার গৃহে উনার জন্ম দিনকে উপলক্ষ্য করে উভয় নিকায়ের শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ ও সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সংঘদান অনুষ্ঠিত হলো।খুবই সুন্দর একটি অনুষ্ঠান। শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ খুবই সুন্দর গঠনমূলক ধম্ম দেশনা করেছেন।
আশাকরি ভবিষ্যতে প্রতিটি গৃহে উভয়ই নিকায়ের ভিক্ষুসংঘ উপস্থিত থেকে ধম্ম কার্য সম্পাদনে অনন্য দৃষ্টান্ত রাখবেন।