বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৮ Time View

শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মোঃ আসাদুজ্জামান বিপু,শ্রীপুর,গাজীপুর:= গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অভিযানে লাইসেন্স,পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকায়,প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় মাওনা চৌরাস্তায় লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার,পুলিশ ও আনসার সদস্য।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম বলেন,উপজেলার মাওনা চৌরাস্তায় লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং শর্তসাপেক্ষে দুই মাসের জন্য পরিচালনার অনুমতি দেওয়া হয়।নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে।

সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন,“দীর্ঘদিন ধরে আল-রাজি হাসপাতালের অনিয়ম নিয়ে অভিযোগ ছিল।নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে এসে দেখা যায়,হাসপাতালের কোনো লাইসেন্স বা বৈধ রেজিস্ট্রেশন নেই।এখানে ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না।দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা নেই বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।ঘটনার সময় কোনো চিকিৎসকও উপস্থিত ছিলেন না।

তিনি আরও জানান,হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে।পরবর্তী অভিযানে অনিয়ম ধরা পড়লে সিভিল সার্জনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে,শনিবার রাতে নবজাতকের বাবা নাজমুল ইসলাম শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান,প্রথম সন্তান হওয়ায় আগেই সিজারের মাধ্যমে প্রসব করানোর বিষয়ে হাসপাতালের সঙ্গে তাদের চুক্তি ছিল।কিন্তু পরিবারের অজ্ঞাতেই নার্স ও স্টাফরা নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়।সকাল ৮টায় প্রসূতি শারমিনকে ভর্তি করার পর‘সব স্বাভাবিক’ বলা হয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়।পরে মৃত সন্তান জন্ম নেয়।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।স্থানীয়রা অবিলম্বে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category