বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৬ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: শহীদ স্মৃতিস্তম্ভে এবার টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি টিকটক ভিডিও তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে।

পরে তা মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈল উপজেলার মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম।

এক পর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা। যা বরদাস্ত করা যায় না।

বিষয়টি রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান তিনি। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন জানান, ‘বিষয়টি জেনেছি। এরইমধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।’তবে এ নিয়ে রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘ঘটনাটি শুনছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’ রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘ এ বিষয়ে আমরা অবগত আছি।

এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category