শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভার বাসস্ট্যান্ডে রাতে ছিনতাইকারী চক্র আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা নওগাঁয় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার চট্টগ্রামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন সাঈদ আল নোমান চট্টগ্রামে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা রমজানে অসহায় মানুষের পাশে‘বি ফর বাংলাদেশ শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে ৫টি এয়ারগ্যান উদ্ধার আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান:সাঈদ আল নোমান অপরাধী যেই হোক কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে:এমপি হারুন-অর রশীদ চট্টগ্রামে সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি গ্রেফতার

রমজানে অসহায় মানুষের পাশে‘বি ফর বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

রমজানে অসহায় মানুষের পাশে‘বি ফর বাংলাদেশ

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মাসব্যাপী বিশেষ ‘রমজান প্রজেক্ট’হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন B for Bangladesh (বি ফর বাংলাদেশ)। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি।

প্রজেক্টের আওতায় পুরো মাস জুড়ে তৃণমূল পর্যায়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,নিম্নবিত্ত পরিবারের জন্য মাসব্যাপী খাদ্য সহায়তা এবং শিশুদের জন্য‘রমজান গিফট প্যাক’প্রদান  ও অন্যান্য সামাজিক সেবামূলক কাজ পরিচালনা করবেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই উদ্যোগ সম্পর্কে বলেন,রমজান শুধু সংযম বা ইবাদতের মাস নয়, এটি একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনেরও সময়।আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া।এই মহতী উদ্যোগ সফল করতে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই প্রজেক্টকে সফল করতে মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।প্রজেক্টের সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করছেন,রাফসানুল আরমান(প্রজেক্ট অফিসার)হুমায়রা পারভীন (হিউম্যান রিসোর্স অফিসার)সহযোগিতায় রয়েছেন আনিছা,আফরা,তাওহিদ,রিনা,শাহিনসহ আরও অনেক উদ্যমী স্বেচ্ছাসেবী।সংগঠনের এই কার্যক্রম ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category