রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪

এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা লক্ষ্মীপুর প্রতিনিধি:-জনাব মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪।

সিলেট-৪ আসনে নির্বাচনে তার ঐতিহাসিক জয় এবং বিপুল জনপ্রিয়তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার জোর দাবি উত্থাপন করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়,সিলেট-৪ আসনের সকল নির্বাচনী ভোট কেন্দ্রে তিনি বড় ব্যবধানে এগিয়ে যান।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ বিজয় তার দীর্ঘদিনের কার্যক্রম,তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং অঙ্গীকার বাস্তবায়নের ফলপ্রসূ প্রতিফলন।নিরক্ঙকুশ ভোটের ব্যবধানে সিলেট-৪ আসনের ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্দোলন-সংগ্রামে একজন সফল মেয়র হিসেবে জেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।বিভিন্ন সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন,যা তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন,দায়িত্ব পেলে জেলার অবকাঠামো উন্নয়ন,কর্মসংস্থান,শিক্ষা, শিল্পকারখানা স্থাপন,নদীভাঙন রোধ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবেন।

তবে এ বিষয়ে এখনও দলীয় উচ্চপর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।মন্ত্রিপরিষদ গঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নেতাকর্মীরা।সিলেট-৪ আসনবাসীর প্রত্যাশা,এই বিপুল জনসমর্থনের প্রতিফলন ঘটিয়ে জনাব আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category