মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:-সিংহটা তার জীবনের শেষ সময় অতিবাহিত করছে। ছবিটা যদিও ডিসটার্বিং,কিন্তু জীবনের সার্কেলটা আসলে এমনই। একটা সময় প্রচন্ড প্রতাপ আর দাপট নিয়ে যৌবন অতিবাহিত করলেও শেষ পর্যন্ত তাকে আসতেই হয়েছে এই বার্ধক্যে। বিছানার এক কোনায় পড়ে থাকা লিকলিকে বৃদ্ধ মানুষটি,কারো সাহায্য ছাড়া নড়াচড়াও করতে পারে না আজ,যে একসময় কথায় কথায় বলতো - চিনস আমারে?মানুষ ভুলে যায় তার অতীত,ভুলে যায় ভবিষ্যত।