শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ নারী সদস্যের টাকা আত্মসাৎ সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায়:আমীর খসরু নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক মুক্ত করবেন: এমপি মনজুর এলাহী জিম্মি করে টাকা আদায়ের কারখানা বিএমডিএ’র সাপাহার জোন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী পথচারী রোজাদারদের জন্য ইফতার বিতরণের আয়োজন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিএমপি কমিশনার নরসিংদীর আব্দুল হান্নান মানিকের গাড়িতে ৩ স্টার তিন স্টার ব্যাস পতাকা সুনামগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে রতন শেখ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও উন্নতি দৈনিক শেষ সংবাদ-এর বিশেষ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-কে ফুলের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ নারী সদস্যের টাকা আত্মসাৎ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ নারী সদস্যের টাকা আত্মসাৎ

জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-অভিযোগ প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত”তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন”প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে।

প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান ও তার সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ,তাঁরা নারীদের কাছ থেকে ৩ মাসব্যাপী প্রশিক্ষণের জন্য ১০০০ টাকা ভর্তি ফি আদায় করেন,যদিও প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হওয়ার কথা।

এছাড়াও,প্রশিক্ষণ শেষে সদস্যদের সার্টিফিকেট ও ব্যাংক চেক দেওয়ার কথা থাকলেও,বেশিরভাগ সদস্যকে ভূয়া চেক দেওয়া হয় এবং কিছু সদস্যকে চেকই দেওয়া হয়নি।অভিযোগে বলা হয়েছে,প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা নারীদের কুরুচিপূর্ণ প্রস্তাব দেন এবং টাকা ফেরত চাওয়ার ক্ষেত্রে হুমকি-ধামকি ও অশালীন আচরণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিছুদিন আগে অভিযোগ দিলেও কোনো সমাধান পাওয়া যায়নি।অভিযুক্তদের মোবাইল ফোন নম্বরও এখন বন্ধ পাওয়া যাচ্ছে।সরেজমিনে গিয়ে প্রকল্প অফিসটি বন্ধ পাওয়া যায়,এবং প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় ১৫০ এর অধিক নারী সদস্য প্রশাসনের কাছে তাদের হারানো টাকা ফেরত পাওয়ার জন্য সহায়তা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category