বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নরসিংদীর হৃদয় হত্যা মামলার প্রধান আসামী নওগাঁ জেলা থেকে গ্রেফতার কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমনের বাড়িতে দুর্বৃত্তদের গুলি আতঙ্কিত এলাকাবাসী সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসার মুজাহিদের মৃত্যু সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকার আটক-১ কুড়িগ্রাম বাসী চায় সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে সেনাবাহিনীর মাদক বিরুদ্ধী অভিযানে বিপুল পরিমাণের মদ,নগদ টাকা সহ আটক-৫ ‎‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে:মন্ত্রী আমির খসরু শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন

বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার রাজ,বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন দিনাজপুর–১(বীরগঞ্জ–কাহারোল)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.মনজুরুল ইসলাম(মঞ্জু)।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে চলমান নানা সমস্যা,প্রয়োজন ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।গ্রামবাসী তাদের দৈনন্দিন জীবনের সংকট,উন্নয়ন ঘাটতি ও বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মনজুরুল ইসলাম বলেন,জনগণের সঙ্গে সরাসরি কথা বলাই তাঁর রাজনীতির মূল শক্তি।মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়াই তাঁর অঙ্গীকার।তিনি জানান,এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন,প্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও কথা বলার সুযোগ তাদের আশাবাদী করেছে।তারা আশা প্রকাশ করেন,আগামী দিনে এই যোগাযোগ আরও দৃঢ় হবে এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category