বিরলে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ-
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মুনাজাত করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন,পৌর প্রশাসন,পুলিশ প্রশাসন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরল ইউনিট কমান্ড,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ও ভিডিপি,বিরল প্রেস ক্লাব,উপজেলা বিএনপি,পৌর বিএনপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা যুবদল,উপজেলা ছাত্রদল,উপজেলা কৃষকদল,উপজেলা স্বেচ্ছাসেবক দল,উপজেলা তাঁতীদল,জিয়া পরিষদ,উপজেলা দলিল লেখক সমিতি,বিরল হকার্স কল্যাণ ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
সর্বপ্রথমে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর একে একে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জিমরান মোহাম্মদ সায়েক,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, ওসি (তদন্ত)আনিসুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার,উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার,উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান,উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় কৃষকদলের অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আব্দুল আজিজ, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত)আসাদুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক মজিবর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা,সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল,উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান,সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম।শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার লিটন।
সকাল ১১ টায় উপজেলা মাল্টিপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এছাড়াও কর্মসূচির মধ্যে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।