বিদায়ী জেলা প্রশাসক নাজমুল ইসলামের প্রতি চাঁদপুরবাসীর ভালোবাসা ও কৃতজ্ঞতা
ইয়াছিন আরাফাত,(ফরিদগঞ্জ)উপজেলা প্রতিনিধি:-২৯ মার্চ,২০২৬ ইং চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার মাত্র কয়েক মাসেই তাঁর কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধের মাধ্যমে চাঁদপুরবাসীর হৃদয়ে এক অনন্য স্থান করে নিয়েছিলেন।
আজ রোববার(২৯ মার্চ)২০২৬ ইং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান-কে নিয়োগ দেওয়া হয়েছে।মো.নাজমুল ইসলাম সরকারের বিদায় বেলায় চাঁদপুরবাসী আবেগআপ্লুত হয়ে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।তাঁর সংক্ষিপ্ত কর্মকালীন সময়ে চাঁদপুর জেলা প্রশাসন বেশ কিছু দৃশ্যমান সাফল্য অর্জন করেছে,যা জেলার মানুষের মুখে মুখে ফিরছে।নাজমুল ইসলাম সরকারের উল্লেখযোগ্য সাফল্যসমূহ:•পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর, চাঁদপুর শহরকে যানজটমুক্ত করতে এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ গুলো সাধারণ জনগণের মধ্যে প্রশংসায় রয়েছেন তিনি।স্বচ্ছ নির্বাচন উপহার:চাঁদপুর জেলার ৫ টি আসনে কোনো প্রকার অনিয়ম ছাড়াই একটি অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল আপসহীন।জনবান্ধব প্রশাসন:সাধারণ মানুষের সমস্যা নিরসনে তিনি সবসময় আন্তরিক ছিলেন,যা দীর্ঘ সময় ধরে চাঁদপুরবাসী মনে রাখবে।
বিদায়ী জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকারের পরবর্তী কর্মস্থলের জন্য চাঁদপুরবাসী অনেক শুভকামনা জানিয়েছেন।চাঁদপুরবাসী বিশ্বাস করেন,তিনি যেখানেই যাবেন তাঁর সততা ও নিষ্ঠা দিয়ে জনকল্যাণে কাজ করে যাবেন।একই সঙ্গে, চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের হাত ধরে জেলার চলমান উন্নয়নের এই ধারা আরও ত্বরান্বিত হবে বলে জেলার সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করেছেন বলে জানা যায়।