শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে তিনজন আটক বাঁশখালীতে মাকে হত্যার দায়ে যৌথবাহিনীর অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ‎আদালতের মামলাকে কেন্দ্র করে বুকে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি রায়পুরে ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহত নেত্রকোণা সদর চানখার মোড় হইতে হাটখলা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা দেখার কেউ নেই চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি:-মাদক কে না বলি,সুন্দর দেশগড়ি এরই আলোকে রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে,তিনজন মাদকসেবীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদকসেবীরা হলেন,বালিয়াকান্দি বহরপুর পুরানচর গ্রামের আলাল মন্ডলের ছেলে তুষার মন্ডল(২৩),বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মোঃ রিপন মন্ডল(৩২),এক‌ই গ্রামের আবু বক্করের মেয়ে লাভলী আক্তার(৩২)।

থানার এজাহার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(২ এপ্রিল)বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বহরপুর দড়িপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এহসানুল হক শিপন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে,তিনজন মাদক সেবীকে আটক করেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক রবিউল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন।এসময় আসামী তুষার মন্ডলকে ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। অপর দুই আসামিদের ১ বছর কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।২ ও ৩ নং আসামী প্রসিদ্ধ মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category