শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে মাধবপুর কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ জিল্লুর রহমানের বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভা

এম এইচ সৌরভ,রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর উদ্যোগে ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন-এ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ ফেব্রুয়ারি)বিকাল ৩টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুল বাছেদ হাওলাদার এবং সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান সরদার।

সভায় প্রধান অতিথি ছিলেন,আবুল খায়ের ভূঁইয়া,সংসদ সদস্য লক্ষ্মীপুর-২।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেড. এম নাজমুল ইসলাম মিঠু।বিশেষ বক্তা ছিলেন,সফিকুর রহমান ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন,এড.খায়ের আলম।
প্রধান বক্তা জেড.এম নাজমুল ইসলাম মিঠু বলেন,গত জাতীয় সংসদ নির্বাচনে যেসব ওয়ার্ডে দল পরাজিত হয়েছে,সেখানে নতুন করে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।আগামী স্থানীয় নির্বাচনে সব ওয়ার্ডে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে,প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন,জনগণের সেবা করার জন্যই তাকে নির্বাচিত করা হয়েছে।দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কেউ যেন ব্যক্তিগত ব্যবসা বা সুবিধা না নেয় সে বিষয়ে সতর্ক করেন তিনি।তিনি আরও বলেন—হায়দরগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্র-এ এমবিবিএস চিকিৎসক পদায়নের উদ্যোগ নেওয়া হবে
হায়দরগঞ্জ বাজার-এ ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হবে দলের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে মাদকসেবী ধরা পড়লে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।আয়োজনে ছিল ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category