শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো বললেন:শামা ওবায়েদ মাহে রমজানে মুয়াজ্জিনের ডাকে সাহরী খাই আমরা বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন এর উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক কারবারী গ্রেফতার-১ ‎সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধির অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি বাঁধের কাজে দূর্নীতি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে:পানিসম্পদ মন্ত্রী নরসিংদীর ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা নরসিংদীর দর্শনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা সংঘের ঐক্য অসাধারণ ও ঐক্যবদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের এক অনন্য অগ্রযাত্রা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাঁধের কাজে দূর্নীতি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে:পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

বাঁধের কাজে দূর্নীতি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে:পানিসম্পদ মন্ত্রী

‎কেএম শহীদুল,সুনামগঞ্জ:-‎সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সুনামগঞ্জ এসেছি।তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।

২৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সুনামগঞ্জ হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি,তিনি সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করতে সুনামগঞ্জ আসেন।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নবম নির্বাচিত সংসদ সসদ্যরা।পরে তিনি সকলকে সাথে মতবিনিময় আলোচনা করেন।এবং বিভিন্ন বাধঁ পরিদর্শন করতে যান।বাঁধ পরিদর্শন কালে মন্ত্রী বলেন বাঁধের কাজে কোন অনিয়ম সহ্য করা হবেনা।যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায়িত্বশীলদের সজাগ তাকার জন্য নির্দেশনা দেন তিনি।

এছাড়াও মন্ত্রী আরো বলেন,বাধঁ নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতির সাথে দায়িত্বশীল যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করা হবে।মন্ত্রী বলেন হাওরের ফসল কৃষকের স্বপ্ন পুরণে বাঁধ রক্ষা করা এবং ঠিকসই বাঁধ নির্মাণ কাজে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতিকে জিরো ট্রলারেন্সে নিয়ে যাওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।বাঁধের কাজে অনিয়ম দূর্নীতি বন্ধে জিরো ট্রলারেন্স বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে।আমরা এদেশটাকে সুন্দর ভাবে গড়তে চাই,তাই সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

এছাড়াও মন্ত্রী আরও বলেন নদী খননে আমাদের কাজ অব্যহত রয়েছে।আমাদের দায়িত্বশীল যারা রয়েছি আমরা চাই সাধারণ মানুষের দাড়গৌরায় আমাদের উন্নয়নের ছোঁয়া যেন ঘরে ঘরে পৌছে দিতে পারি,সে দিকে খেয়াল রেখেই জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করে সবাই ঐক্যবদ্ধ ভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাব।

এছাড়াও সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমরা দেখেছি বর্তমান সরকারের আগে পানি উন্নয়ণ বোর্ড সব সময় ৪০% কাজ করেই বলেছেন কাজ সম্পন্ন হয়েছে।এবার তা আর হবেনা,শতভাগ কাজ সম্পন্ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি সরজমিনে এসেছি।এটা সবাইকে বুঝতে হবে আমরা দায়িত্বশীলতার জন্যই সরেজমিনে এসেছি, অনিয়ম-দুর্নীতিকে ছাড় দেওয়া হবেনা।তিনি পিআইসি কাজ যারা নিয়েছেন তাদের উদেশ্য করে বলেন প্রকল্প যখন হাতে নিয়েছি টাকা অবশ্যই দেওয়া হবে,তবে আগে আপনাদের কাজ দেখাতে হবে টাকা অবশ্যই দেওয়া হবে।২৫% কাজ করে বলবেন ৭৫% হয়েছে সেটা হবেনা কাজ দেখাতে হবে।অতীতে যা হয়েছে আমরা দেখেছি এবার কোন অনিয়ম দূর্নীতি হউক আমরা চাইনা। 

সুনামগঞ্জের বিভিন্ন বাঁধ পরিদর্শন কালে মন্ত্রী এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ ৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদারসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাদের সাথে নিয়ে তিনি সুনামগঞ্জ -১ আসনের তাহিরপুর ধর্মপাশার বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category