বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

ফরিদগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ফরিদগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইয়াছিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:-চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মো.আলাউদ্দিন রিয়াজ (২৮)নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৯ মার্চ) রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিয়াজ ওই গ্রামের হারুন গাজীর ছেলে।খবর পেয়ে সোমবার(৩০ মার্চ)সকালে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্বাছ শেখ মৃতের পরিবারের বরাত দিয়ে জানান,মো.আলাউদ্দিন রিয়াজ নিজে কাজ নিয়ে বৈদ্যুতিক কাজ ও পাইপ ফিল্টারের কাজ করতেন।সম্প্রতি তিনি সঙ্গ দোষে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাঁকে বকাঝকা করতেন।প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category