পোরশায় শামসুন্নাহারের ঘাসফুল এনজিও কম্বল বিতরণ করেন
মোঃ মোজাহারুল ইসলাম (আকাশ) নওগাঁ প্রতিনিধি:
অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে শীতবস্ত্র মোটা কম্বল বিতরণ করেন খ্যাতনামা এনজিও ঘাসফুল।
আজ সোমবার বিকেল চারটায় পোরশা উপজেলার গাঙ্গুরিয়া বাজারে অবস্থিত নিজস্ব অফিস থেকে কম্বল গুলো বিতরণ করা হয়।শামসুন্নাহার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান করে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ শীতের ঠান্ডায় একটুখানি সহানুভূতি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ৬ ইউনিয়নের অসহায় ঋণী সদস্য দের হাতে কম্বল তুলে দিয়ে উদ্ভোধন করেন এবং পরে ১০০ জন সদস্যের একটি করে সভাপতি ও বিশেষ অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক সাইদুর রহমান,এরিয়া ম্যানাজার মোঃ সেলিম।
তাছাড়া আম রপ্তানি করণে ও আমের গুণগত মান উন্নয়নে সার্বিক সহায়তাকারী এসইপি প্রকল্প ম্যানাজার জনাব কুদরতে খুদা মোঃ নাসের।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পোরশা উপজেলা ঘাসফুল শাখা ব্যবস্থাপক মোঃ সামিউল।পৌষের কনকনে শীতে যেখানে অসহায় হতদরিদ্র মানুষেরা কাঁপছে সেখানে এ কম্বলটি গরমের একটু সস্থী এনে দিবে বলে জানালেন কম্বল হাতে পাওয়া হাসি মাখা এক সদস্য।