ষস্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের বাদল পাল দুর্নীতি আর ঘুষের বানিজ্য করে মাত্র ৫/৭ বছরে কোটি কোটি টাকার মালিক ও বিলাসবহুল বাড়ির মালিক বনে গেছেন। সাধারণ একজন হিসাব রক্ষক হয়ে এতো টাকার আয়ের উৎস কি!
জানা যায় হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকার মৃত বিশ্বশ্বর পালের ছেলে বাদল পাল, বিগত ৫/৭ বছর আগে আওয়ামীলীগ সরকারের আমলে পাসপোর্ট অফিসে ৩য় শ্রেণির চাকুরীজীবি হিসাব রক্ষক হিসাবে, বরিশালে যোগদান করার পর থেকেই তার কপাল খুলে যায়, এর পর থেকে আর পিচনে থাকাতে হয়নি বাদল পালকে। গত এক বছর আগে নিজ শহরে ডেপুটেশন হবিগঞ্জের এসে যোগদান করেন, বর্তমানে ও কর্মরত আছেন।
অনুসন্ধানে জানা যায় বাদল পালের বিভিন্ন নামে বেনামের একাউন্টে কোটি কোটি টাকা রয়েছে, এছাড়াও তার নিজ এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন, যার খচর প্রায় ৫ কোটি টাকারও অধিক। এছাড়াও বিভিন্ন মামলার আসামি সহ পলাতক রাজনৈতিক নেতা কর্মীদের অবৈধভাবে পাসপোর্ট তৈরী করে দেশ থেকে পালাতে সহযোগিতা করে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সুত্রে জানা যায়।
এ বিষয়ে স্হানীয়রা জানান বাদল পালের দুর্নীতি আর ঘুষের বানিজ্য বন্ধ করতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্হা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবী জানিয়েছেন।
এ বিষয়ের বাদল পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই গুলো মিথ্যা ও বানোয়াট।