বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

পবিত্র ঈদুল ফিতর আজ—দেশজুড়ে আনন্দের আমেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৯০ Time View
Oplus_131072

পবিত্র ঈদুল ফিতর আজ—দেশজুড়ে আনন্দের আমেজ

শেখ সেলিম রেজা,নিউজ ডেস্ক:-দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।মুসল্লিরা নামাজ আদায় শেষে মহান আল্লাহ তায়ালার কাছে দেশ,জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

ঈদ মানেই আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন।নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।ধনী-গরিব নির্বিশেষে সবাই এই আনন্দে শামিল হন।ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জাকাতুল ফিতর প্রদান,যার মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটে।এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রামে ফেরা মানুষের ঢল নামে। সড়ক,রেল ও নৌপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা,যাতে জনগণ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে ত্যাগ,সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।এই শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হলেই গড়ে উঠবে একটি সুন্দর ও মানবিক সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category