শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই:ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের প্রার্থী গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীতে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নরসিংদী-১(সদর)আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৮ শতাংশ।

নরসিংদী-২(পলাশ)আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৯৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট।এ আসনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬০ শতাংশ।
নরসিংদী-৩(শিবপুর)আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন,৮১ হাজার ৪১৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন এবং ভোট কাস্ট হয়েছে ৬১ শতাংশ।নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।নরসিংদী-৫(রায়পুরা)আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন এবং ভোট কাস্ট হয়েছে ৫০ শতাংশ।নরসিংদী জেলায় স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণার করেন।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category