শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো বললেন:শামা ওবায়েদ মাহে রমজানে মুয়াজ্জিনের ডাকে সাহরী খাই আমরা বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন এর উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক কারবারী গ্রেফতার-১ ‎সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধির অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি বাঁধের কাজে দূর্নীতি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে:পানিসম্পদ মন্ত্রী নরসিংদীর ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা নরসিংদীর দর্শনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা সংঘের ঐক্য অসাধারণ ও ঐক্যবদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের এক অনন্য অগ্রযাত্রা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

নরসিংদীর ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদী:-নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে প্রায় ১৫ দিন পর কিশোরীকে বাবার কাছ থেকে জোর পূর্বক তুুলে নিয়ে গিয়ে দর্শনের পর হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলার বিভিন্ন ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন,মহিষাশুড়া ইউনিয়ন এর বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান,তার ছেলে ইমরান দেওয়ান,ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব,এবায়দুল্লাহ এবং মোঃ গাফ্ফার মিয়া।

গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ ইং রাতে নিহত কিশোরী আমেনা বেগম(১৫)এর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনের নাম উল্লেখ করে দর্শনের পর হত্যা মামলা দায়ের করেন।পরে রাতেই নরসিংদীর আইনশৃঙ্খলার বাহিনীর বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেন। উল্লেখ্য,গত ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৫/৬ জন বখাটে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন।তবে অভিযোগ উঠেছে,তিনি অপরাধীদের সঙ্গে আর্থিক রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন এবং ধর্ষিতার বাবা ও তার পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।ধর্ষণের ঘটনা ১০/২/২৬ ইং ঘটনার পর বখাটে চক্রটি ভিকটিম কিশোরীকে তার অসহায় বাবার কাছ থেকেই ছিনিয়ে নিয়ে যায়।পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে।মহিষাশুরা ইউনিয়ন এর কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেত্রে ধর্ষিতা কিশোরী আমিনা বেগম(১৫)কে ফেলে রেখে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালী এই অপরাধীরা টাকার বিনিময়ে আইনের চোখ ফাঁকি দিয়ে রক্ষা পেতে,যাতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

উক্ত ঘটনা সরজমিনে তদন্ত করিতে আসেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ নরসিংদীর মাধবদীতে ঘটনাস্থলে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category