বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

ধান ক্ষেত থেকে মেছো বিড়ালের বাচ্চার উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

ধান ক্ষেত থেকে মেছো বিড়ালের বাচ্চার উদ্ধার

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুরের সালথায় একটি ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

কৃষকরা ধান কাটার সময় বাচ্চাগুলো ক্ষেতের মধ্যে পায়,এরপর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে লালন পালন পর বড় হলে উন্মুক্ত করা হবে তাদের।

দুপুরে মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধারের পর ফরিদপুর বন বিভাগে রাখা হয়েছে।সেখানে তাদের লালন পালন করা হচ্ছে।এর আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর বিলুপ্তপ্রায় মছো বিড়ালের তিনটি বাচ্চা ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

রাসেল মাতুব্বর বলেন,উপজেলার নটখোলা মাঠে ধান কাটার সময় ক্ষেতের মাঝে বাচ্চাগুলো দেখতে পাই।তখন আমার কাছে মনে হচ্ছিল বাচ্চাগুলো মেছো বাঘের হবে।এ সময় বাচ্চাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়।তখন ফাঁকা জায়গায় বাচ্চাগুলো থাকলে নিরাপদ মনে হচ্ছিল না আমার।তাদের দেখে খুব মায়া লাগে আমার, তখন আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।পরে বন বিভাগের লোকজনকে খবর দেয়া হয়,তারা এসে বাচ্চা তিনটি নিয়ে যান।

সামাজিক বন বিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবদী এস এফ এনটিসি) তাওদ হোসেন বলেন,খবর পেয়ে বাচ্চা তিনটা উদ্ধার করে আমাদের কাছে রাখা হয়েছে।এগুলো মেছো বিড়ালের বাচ্ছা।সচরাচর দেখা যায় না।সাধারণত এরা ক্ষতিকর নয়।কৃষি জমির ইঁদুর খায়।তিনি আরো বলেন,বাচ্চা তিনটির বয়স এক মাসের মতো হবে।হাঁটাচলা করতে পারে,তবে এত ছোট বাচ্চা এই মুহূর্তে ছাড়া ঠিক হবে না।যার কারণে তাদের মাছ খাওয়ানো সহ লালন পালন করা হচ্ছে।বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন,মেছো বিড়ালের বাচ্চা তিনটি আপাতত আমাদের হেফাজতে আছে।লালন পালনের পরে বড় হলে অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category