বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করেছে পুলিশ আল্লাহকে খুশি করতে চাইলে এতিমদের মাথায় হাত রাখুন বিজয়নগরে প্রবাসী প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তারাবি পড়তে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর ৪ ঘণ্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার কুড়িগ্রাম প্রেসক্লাবের কমিটি ঘোষণা,সভাপতি সফি খাঁন সাধারণ সম্পাদক মাহফুজুর খন্দকার টিউটর বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

দেবহাটায় এক রাতে ৪ দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে দুচিন্তায় ব্যবসায়ীরা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সার্কাসের প্রভাবে পারুলিয়া এলাকায় চুরি সহ নানা অপরাধের মাত্রা বেড়ে চলেছে। জনমত আছে পারুলিয়ায় সার্কাস, যাত্রাগান হলেই জড়ো হয় চোর সহ দুষ্কৃতিকারীরা। এসব অনুষ্ঠানের আড়ালে এই চক্রের সদস্যরা সুযোগ বুঝে চুরি সংঘটিত করে আসছে দীর্ঘদিন ধরে। তারই অংশ হিসাবে (৭ ফেব্রæয়ারী) বুধবার ভোররাতে উপজেলার পারুলিয়া সোনালি ব্যাংকের নীচতলার মোজদ্দেদীয়া ফার্মেসি, দেব ভ্যারাইটি ষ্টোর, রেজাউলের জুতার গোডাউন এবং রেইনবো টেইলার্স থেকে চুরির ঘটনা ঘটে। সার্কাস প্যান্ডেলের প্রায় ১ কিলোমিটার দুরে এ চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়া প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজে দেখা গেছে মুখ ঢেকে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্স থেকে নগদ টাকা ও মালামাল নিতে। পরে চোরচক্র কৌশলে পালিয়ে যায়। বর্তমানে গোটা এলাকার ব্যবসায়ীদের মনে দারুণভাবে ভীতি কাজ করছে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যবসায়ীরা রীতিমত টেনশানে পড়েছেন। সার্কাস আয়োজন বন্ধ না হলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা আরো খারাপের দিকে যেতে পারে বলেও ধারণা করছেন অনেক ব্যবসায়ীরা।
জানা গেছে, সার্কাস প্যান্ডেলে দর্শক আকর্ষণ করতে সেখানে মনোরঞ্জন দিতে আনা হয়েছে যশোরের বিশেষ এক পল্লীর নর্তকীদের। এছাড়া চলচ্চিত্রের বাদ পড়া “বি” গ্রেডের নায়িকা নামধারীদের এনে মাইকিং করে দর্শকদের আকর্ষন বাড়ানো হচ্ছে। আগামী ১৫ ফেব্রæয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু এরমধ্যে নাচ, গান আর নামমাত্র সার্কাসের আয়োজন করেছেন পারুলিয়ার একটি জুয়াড়ি ও মাদকসেবী চক্র। আয়োজকদের জুয়ার আসর বসিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নটি বন্ধ। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারের মাধ্যমে শব্দ দূষণ করে যাচ্ছেন আয়োজকরা। তাছাড়া এসএসসি পরীক্ষার অন্তিম মুর্হ‚তে প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার মুখোমুখি সময় এমন আয়োজন হওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখায় মন বসাতে পারছে না। দুপুরের পর থেকে গভীর রাত্র পর্যন্ত শব্দ যন্ত্রের তীব্র আওয়াজে শিশু সহ অসুস্থ মানুষের শারিরিক ও মানসিক বিপর্যয়ে ঠেলে দিচ্ছে। পরীক্ষার পূর্ব মুর্হ‚তে এমন আয়োজনের অনুমতি নিয়েও এলাকায় চলছে নানা সমালোচনা।
স্থানীয়রা জানান, সার্কাসের টাকা জোগার করতে উঠতি বয়সের যুবকরা এমন কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এলাকায় এমন কর্মকান্ড আরো বেশিদিন চলতে থাকলে বাড়িতে বাড়িতেও চুরির মত ঘটনা দেখা দিতে পারে। তাছাড়া গ্রাম অঞ্চলে এমন আয়োজনে সমাজিকতার অবক্ষয় হচ্ছে। তাই এটি দ্রæত বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, চুরির ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত আছে। তিনি আরো বলেন, সার্কাসকে কেন্দ্র করে অসামাজিক কর্মকান্ড, জুয়া, মাদকের বিকিনি করার সুযোগ দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা কঠোর নজরদারীতে রেখেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category