বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধধর্ষণের শিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতমঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, জুলাই ‘২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ জসীম হাওলাদারের কন্যা সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।

ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি।এঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চলে যায়।
এঘটনায় ভিকটিম কলেজ শিক্ষার্থী আজ বুধবার বেলা ১১টায় দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা নিতে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ ভিকটিমের । এরিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যা পৌণে ৭টায় ভিকটিম থানার পুলিশ হেফাজতে আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন এখনই কোন তথ্য দেয়া যাবে না। সার্কেল এসপি আসছে, ব্যস্ত আছি। পরে কথা বলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category