শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই:ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের প্রার্থী গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার

বাবলু বড়ুয়া,চট্টগ্রাম:-অদ্য ১২/০২/২০২৬ খ্রিষ্টাব্দে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ,বিপিএম মহোদয়।

পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা,দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে তদারকি করেন।

সিএমপি কমিশনার মহোদয় বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, মোবাইল টিম,স্ট্রাইকিং ফোর্স ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালু রয়েছে।তিনি আরো বলেন,সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category