কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দল- বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির অসহায় ও সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখনই কেউ তার কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন তখনই তিনি তার হাতকে প্রসারিত করেছেন উদারচিত্তে। তাছাড়া বাগেরহাট জেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের যেকোন বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তিনি অসুস্থ নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করিয়ে থাকেন। এলাকায় আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিএনপির অসংখ্য মহিলা কর্মীর মাঝে সেলাই মেশিন, বাচ্চাওসহ ছাগল বিতরণ করে যাচ্ছেন। একের পর এক বিএনপি নেতা কর্মীদের উচ্চ আদালত থেকে জামিনের ব্যবস্থা করে নেতাকর্মীদের অন্তরে স্থান করে নিয়েছেন। জেলা উপজেলা কিংবা কেন্দ্রের যেবকোনো প্রোগ্রামে উপস্থিতির জন্য নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন। তাছাড়া অসহায় দরিদ্রদের মাঝে পরীক্ষার ফিস প্রদান, ভর্তি ফি,বই পুস্তক সহ তার ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করে যাচ্ছেন।
ড.কাজী মনির. প্রাকৃতিক দুর্যোগে দল মত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। ঘর বাড়ি নির্মাণে টিনের ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অসুস্থ কিংবা মিথ্যা মামলায় আটক বিএনপি নেতা কর্মীদের পরিবারের মাঝে খাবার সহায়তা পৌঁছে দিচ্ছে সাথে থাকছে নগদ টাকা। এসব কারণেই তিনি সকল শ্রেনী পেশার মানুষের মনিকোটায় নিজেকে অধিষ্ঠিত করেছেন উনার মহৎকর্মের মাধ্যমে।