ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২
সেলিম রেজা তাজ,শার্শার প্রতিনিধি:-শার্শার সীমান্ত গ্রাম রুদ্রপুর থেকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার(১৭ জুন)দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়,বুধবার রাত ৩টা ৩৫ মিনিটে ডিবি যশোর শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে রাসেল রানা নামে একজনকে তার টিনের বসতঘর থেকে আটক করে।পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে অস্ত্র ও ম্যাগাজিন থাকার কথা স্বীকার করে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাগ থেকে দুইটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী পশ্চিমপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর নামে আরও একজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিবি পুলিশ!