বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

জেলাব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কোটালীপাড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২৬ Time View

জেলাব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কোটালীপাড়া

শেখ কামরুজ্জামান রানা,কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি:-“তারুণ্যের উৎসব-২০২৫ ইং উদযাপন উপলক্ষে জেলাব্যাপী ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে।জেলা ব্যাপী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার(২৪ জানুয়ারি)গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিযোগীতার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

ফাইনাল প্রতিযোগীতায় খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে কোটালীপাড়া উপজেলা একাদশ(৫-৪)গোলের ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা।

পুরস্কার বিতরন শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তরা বলেন,খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠন সহ সুস্থ রাখার ভুমিকা রাখে।জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুন সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং একটা নুতন সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলামকবির,জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক,জেলা ক্রীড়া অফিসার মো.শাহীন সুলতান রাজা।

এছাড়াও গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন,কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত প্রমুখ এবং আজ ফাইনাল ম্যাচে ম্যানেজার ছিলেন,কোটালীপাড়া শেখ লুতফর রহমান আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অমিও বিশ্বাস,কোচ হিসাবে ছিলেন বর্ষাপাড়া গ্রামের খ্যাতিমান খেলোয়ার সিরাজুল হক এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ছিলেন,বিজন বিহারী সেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category