মোহাম্মদ ইব্রাহিম খলিল ::
আমাকে কেন ছোট ভাবো, বলতে পারো ভাই।
তুমিও মানুষ আমিও মানুষ, ছিলাম এক জায়গায়।
প্রভু মোদের পাঠায়েছে, যাকে যে জায়গায়।
কাউকে দিয়েছে মরুভূমিতে,কাউকে হিমালয়।
কাউকে দিছে ধনির ঘরে, কেউবা অসহায়।
তাই বলে কি ধৈর্য হারা, হবো দুনিয়ায়।
কর্মর ওপর ছোট-বড়, মালিক আমাদের বানায়।
কখন যেন কার দরজায়, কে যেয়ে দাঁড়ায়।
সুখ যদি পেতে চাও, দুঃখের দিকে হাত বাড়াও।
কাউকে তুমি দোষ খুঁজো না, গুণের দিকে চোখ ফিরাও।