চাটখিলে প্রিজাইডিং কর্মকর্তাগণের ব্রিফিং
নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং কর্মকর্তাগণের সাথে ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ মে )বেলা ১২টায় চাটখিল উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে চাটখিল উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং কর্মকর্তাগণের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার শারমিন আরা। নোয়াখালী পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),বিজয়া সেন।
ব্রিফিং সভায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল,সভাপতিত্ব করেন,চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ এহসান উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।