বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু

ইয়াসিন আরাফাত,ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি:-চাঁদপুরে ০১ এপ্রিল,২০২৬
চাঁদপুর জেলায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে।গত কয়েক দিনে জেলায় হামে আক্রান্ত হয়ে অন্তত ৩ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৮ শিশু।সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থানীয়

অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতালের বর্তমান বেড সংকট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী,আক্রান্ত শিশুদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল এখানে সর্বোচ্চ ২২ জন শিশু ভর্তি রয়েছে।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩ জন।মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন ৩ জন।
সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী আসায় বেড সংকট তীব্র হয়েছে।যদিও আক্রান্তদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে,তবে স্থান সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন থেকে আসা লাকি বেগম জানান,তার শিশুর শরীরে দুই দিন ধরে প্রচণ্ড জ্বর ও ফুসকুড়ি।তিনি বলেন,”পুরো শরীরে হাম উঠেছে,সাথে কাশি আর চোখ দিয়ে পানি পড়ছে।ডাক্তাররা আশ্বস্ত করেছেন এখানেই সুস্থ হবে।অন্যদিকে,প্রত্যয় ঘোষ নামে এক শিশু নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরপরই পুনরায় হামে আক্রান্ত হয়।তার মা আক্ষেপ করে বলেন,”হাসপাতালে সাত দিন থেকে সুস্থ হয়ে বাড়ি গেলাম,গিয়েই দেখি আবার হাম।এখন আবার শ্বাসকষ্ট আর জ্বর নিয়ে ভর্তি হতে হয়েছে।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান জানান,গত এক সপ্তাহে তিনি প্রায় ৫০টি হামের কেস মোকাবিলা করেছেন।তিনি বলেন,যাদের শ্বাসকষ্ট আছে,যারা খেতে পারছে না বা নেতিয়ে পড়ছে,তাদের আমরা আইসোলেশনে রেখে গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছি।বর্তমানে ১০ বেডের একটি বিশেষ ওয়ার্ড চালু রয়েছে।
হামের প্রধান লক্ষণসমূহ:
• উচ্চমাত্রার জ্বর ও কাশি।
• চোখ লাল হয়ে যাওয়া ও পানি পড়া।
• শরীরে লালচে ফুসকুড়ি বা র‍্যাশ।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিশুদের পরিচ্ছন্ন রাখা,পুষ্টিকর খাবার দেওয়া এবং লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তা:আপনার শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।অবহেলা ডেকে আনতে পারে বড় বিপদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category