আকবর হোসেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামে যে কয়জন নারী সংরক্ষিত মহিলা সাংসদ হতে চান, তাদের মধ্যে শিক্ষা দীক্ষায়, সাংগঠনিক দক্ষতায়, সৃষ্টিশীল কর্মকান্ডে এডভোকেট জিনাত সোহানা অন্য সবার চেয়ে এগিয়ে।
জঙ্গিবাদ ও ৭১'র মানবতা বিরোধী অপরাধ বিষয়ে জনমত তৈরি করতে এলাকায় এলাকায় সভা, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম করেছেন। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় জঙ্গি বিরোধী সমাবেশ করেছেন। জঙ্গিবাদ রুখতে আলেম উলেমাদের সাথে অনলাইন প্লাটফর্মে লাইভ টকশো করেছেন। মহামারী করোনার সময় করোনা রোগীদের চিকিৎসার নিজ প্রচেষ্টায় আইসোলেশন সেন্টার তৈরি করেছেন। করোনায় মৃত রোগীদের পরিবহনের গাউসিয়া কমিটি বাংলাদেশ কে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন যা এখনো চলমান।
এছাড়াও সুচিন্তা ফাউন্ডেশনের বিভিন্ন নান্দনিক ও সৃষ্টিশীল কর্মকান্ডের মাধ্যমে চট্টগ্রামের মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিয়েছেন জিনাত সোহানা।
চট্টগ্রামের নারী নেতৃত্ব বিকশিত করার জন্য, সৃষ্টিশীল ও মানবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এডভোকেট জিনাত সোহানা কে মহিলা সাংসদ হিসাবে দেখতে চাই স্থানীয় রাজনৈতিক মহল ও সুশীল সমাজ।