চট্টগ্রামে সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি গ্রেফতার
বাবলু বড়ুয়া,চট্টগ্রাম ব্যুরো প্রধান:-চট্টগ্রামে সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ এরশাদ হোসেন (৫০) গ্রেফতার।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০২/২০২৬ খ্রিঃ তারিখে আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার বড় গ্যাস লাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে,সন্ত্রাসী মোঃ এরশাদ হোসেন(৫০),পিতা–মোঃ মনসুর আহাম্মদ,মাতা–রিজিয়া বেগম,সাং–শাপলা আবাসিক এলাকা,মনসুর আহাম্মদের বাড়ি, থানা–আকবরশাহ,জেলা–চট্টগ্রামকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামি মোঃ এরশাদ হোসেন(৫০)একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী।তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।