চট্টগ্রামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন সাঈদ আল নোমান
বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-২৫ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকার বায়তুর রিদওয়ান এতিমখানা ও হেফজখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে মরহুম আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে সাঈদ আল নোমান বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়।সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।আমার পিতার স্মরণে আজকের এই আয়োজন—মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।