বিশেষ প্রতিনিধি বাবলু ভড়ুয়া:১০জানুয়ারি সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা -২২.২৬ শতাংশ,স্বতন্ত্র প্রার্থী ৫০ শতাংশ,জাপা০(শূন্য).৮০ শতাংশ ভোট পেয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন(রাউজান ৬) আসনে নৌকার পক্ষে এবিএম ফজল করিম।
তিনি ৬৯.৯১শতাংশ ভোট পেয়েছেন।এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন জাপা(এরশাদ) চট্রগ্রাম-৮ সোলায়মান আলম শেঠ ভোট পেয়েছে এক শতাংশের নিচে।
চট্টগ্রাম -১১আসনে নৌকার পক্ষে লতিফ পেয়েছেন মাত্র ১০.২৬ শতাংশ ভোট এবং সুমনের কেটলি পেয়েছে ৯.২৭শতাংশ।
গত ৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন,কেন্দ্রের সবগুলোতে বাইরে উৎসুক জনতা ভিড় জমলেও ভোট কেন্দ্রের ভিতরে ছিল অনেকটায় ফাঁকা,তবে অনেক ক্ষেত্রে ভোট দিয়ে ভোটারদের মধ্যে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে ও দেখা গেছে বলে এই দায়িত্বশীল উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাক্তি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন। গণমাধ্যমের সর্বশেষ সরজমিনে তথ্য সংগ্রহের পর জানা গেল যে,এবার চট্রগ্রামের ১৬ টি আসনে ২১ থেকে ২৩ শতাংশ ভোট পড়েছে প্রায় সব কেন্দ্রে।