শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভার বাসস্ট্যান্ডে রাতে ছিনতাইকারী চক্র আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা নওগাঁয় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার চট্টগ্রামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন সাঈদ আল নোমান চট্টগ্রামে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা রমজানে অসহায় মানুষের পাশে‘বি ফর বাংলাদেশ শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে ৫টি এয়ারগ্যান উদ্ধার আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান:সাঈদ আল নোমান অপরাধী যেই হোক কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে:এমপি হারুন-অর রশীদ চট্টগ্রামে সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

শেখ কামরুজ্জামান(রানা),কোটালীপাড়া(গোপালগঞ্জ):-
গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য এসএম জিলানীর সাথে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপজেলার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় সংসদ সদস্য এসএম জিলানী তার বক্তব্যে বলেন-গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন জেলা নয়।এ জেলা কোন বৈষম্যের শিকার হবে না।তাই কোটালীপাড়া উপজেলাকে বিচ্ছিন্ন এলাকা মনে করবেন না।এসএম জিলানী আরো বলেন-আপনারা দ্বিধা সংকোচ না রেখে স্বাধীন ভাবে কাজ করবেন।আমি আমার সামর্থ দিয়ে এ উপজেলার উন্নয়নের জন্য কাজ করে যাব।আপনারা কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে কোন অবহেলিত উপজেলা মনে করবেন না।অন্যান্য উপজেলায় যে সব উন্নয়নের কাজ হবে এ উপজেলা তার থেকে পিছিয়ে থাকবে না।মত বিনিময় সভা শেষে সংসদ সদস্য এসএম জিলানী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।তিনি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও কর্মচারীদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category