শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই:ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের প্রার্থী গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ১৮০টি কেন্দ্রে ও ৯৮৯ টি ভোট কক্ষে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ সংসদীয় আসন ১৯৬)আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলগীর হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮৩ ভোট। ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯৫ ভোট।জাতীয় পার্টি মোঃ নাজিম উদ্দিন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ১ হাজার ৯৫৫ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আশিকুল ইসলাম পিয়াল মই প্রতিকে পেয়েছেন ৪৮০ভোট।

সর্বমোট পদত্ত ভোটের সংখ্যা ৩ লক্ষ ৮৬০ ভোট, বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ১৬৮ ভোট,বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৬৯২ ভোট।ভোট পড়েছে ৫৭.৫০%।

বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলা অডিটোরিয়াম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারনিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ এই ফলাফল জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category