স্টাফ রিপোর্ট:- গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসলাম মুরগির ব্যবসায় নামক একজনের মৃত্যু হয়েছে। এবং ট্রেনের এলএম সহ আরো ৫ আহত হয়েছেন বলে জানা গেছে। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে করা।
বুধবার (১৩ ডিসেম্বর) ভাওয়াল গাজীপুর আউটারেস এলাকার চিলাই ব্রীজ নামক স্থানে ভোর ৪টা ১৫ মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ ৭৮৯/৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস এর ৫/৭টি বগি মারাত্মকভাবে লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী।বুধবার ১৩ ডিসেম্বর ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে,শুনেছি দুর্বৃত্তরা গ্যাস সিলেন্ডার যন্ত্র ব্যবহার করে রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় ৫জন সহ অর্থশতাধিক আহত ও নিহত ১জন।গাজীপুর জেলা পুলিশ সুপার সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এবিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।