শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই:ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের প্রার্থী গাজীপুর-৩ আসনে ধানের শীষের বড় জয়

গাজীপুরে-৫ আসনের বেসরকারি ফলাফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

গাজীপুরে-৫ আসনের বেসরকারি ফলাফল

মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শেষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের আনন্দ-উৎসব ও মিছিল করতে দেখা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার পর গণনা শেষে পর্যায়ক্রমে প্রতিটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়,গাজীপুরের ৫ টি আসনে ৪ টিতেই বিএনপি ও ১টিতে জামায়াতে ইসলামী জয়ী হয়েছে বলে জানা যায়।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী-
গাজীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো:মজিবুর রহমান,গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি,গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.এস এম রফিকুল ইসলাম,গাজীপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দীন আইয়ুবী,গাজীপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ এবং সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে।তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থান নেওয়া হয়।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান,সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনের এই ফলাফল গাজীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির প্রত্যাশাও প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category