নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৪,২০ মন জাটকা ইলিশ জব্দ করে এবং ১৬ জন জাটকা বহনকারীকে আটক করে।
শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ইং) রাত ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে,হাতিয়ার মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় ভোলার মনপুরা হতে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশী করে আনুমানিক ৪,২০ মন জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা গুলো দুপুরবেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা,গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করে দেয়া হয় এছাড়া আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করে বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ডের মাধ্যমে অভিযান চালিয়ে ১৬ হাজার ৮ শত কেজি জাটকা জব্দ করি এবং ১৬ জন জাটকা বহণকারীকে আটক করতে সক্ষম হয়।পরে দুপুরবেলা আটককৃত জাটকা গুলো উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং মৎস্য কর্মকর্তার উপস্থিততে বিতরণ করা হয়।