মাহাবুব সুলতান, কোটালিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র মতিউর রহমান হাজরা, কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম, শেখ লুৎফুর রহমান কলেজের সাবেক প্রিন্সিপাল গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক প্রিন্সিপাল কার্তিক চন্দ্র বিশ্বস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযথ মর্যাদা পালনে সকল ধরনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করেছেন।