কোটালীপাড়ায় ব্যবসায়ী সুমনের বাড়িতে দুর্বৃত্তদের গুলি আতঙ্কিত এলাকাবাসী
শেখ কামরুজ্জামান(রানা),কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের পিঞ্জুরি গ্রামের ব্যবসায়ী সুমন শেখ এর বাড়িতে গুলির ঘটনা ঘটে।
সোমবার(২৩ ফেব্রুয়ারি)রাত ৯টায় উপজেলার পিঞ্জুরি গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।গুলি ছোড়ার ফলে ব্যবসায়ী সুমনের বিল্ডিং এর দ্বিতীয় তলার জানালার গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সুমন শেখ বলেন,রাত ৯ টায় আমি তারাবির নামাজ শেষে আমার বসত বিল্ডিং এর নিচ তলায় বসে রাতের খাবার খাচ্ছিলাম।এ সময় বাড়ির বাহিরে চাইরবার বিকট শব্দ হয়।দৌড়ে বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমার বেডরুমে গিয়ে দেখিদ্বিতীয় তলার জানালার গ্লাস ভাঙ্গা এবং জানালার গ্লাসে ৪ টি গুলির দাগ অর্থাৎ চারটি ছিদ্র দেখতে পাই।
তখনই আমি এ ব্যাপারটি থানায় জানালে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনার পর আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মো:রিয়াদ মাহমুদের কাছে জানতে চাইলে,তিনি বলেন মামলার স্বার্থে কোন মন্তব্য করতে রাজি না বলে জানান তিনি।