কুলাউড়ায় আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর দারোগা বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।ফরিদা রহমান ট্রাস্ট এবং আলহেরা ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি)৬ই রমজান দুপুর ২ ঘটিকার সময় ভবানীপুর দারোগা বাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পশ্চিম ভবানীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল আলম,বিশিষ্ট সমাজসেবক ও ভবানীপুর শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শায়েখ এবং পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন,ফরিদা রহমান ট্রাস্টের সদস্য জামাল হোসেন সুহেল,আলহেরা ইসলামী যুব সংঘের উপদেষ্টা জাহিদ হোসেন রুবেল, সংগঠনের সভাপতি মো:রেজাউল ইসলাম শাফি এবং সহ-সাধারণ সম্পাদক মো:কামরুল ইসলাম নাফি।অনুষ্ঠানে এলাকার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সহায়তা বিতরণ শেষে ভবানীপুর দারোগা বাড়ির সন্তান মরহুম এমদাদুল ইসলাম অনিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করেছেন,তাদের সবার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।