রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে মাধবপুর কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ জিল্লুর রহমানের বিরুদ্ধে

কুড়িগ্রাম বাসী চায় সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

কুড়িগ্রাম বাসী চায় সংরক্ষিত নারী আসনে মিলি কায়কোবাদকে

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম:-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে,কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’মিলি কায়কোবাদকে চায় কুড়িগ্রাম বাসি।

কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মোছাঃ মোসলেমা বেগম মিলি কায়কোবাদকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।তাদের মতে,দলের কঠিন সময় থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা রেখেছেন এবং ব্যক্তিগত ঝুঁকি,ও পারিবারিক চাপের মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

নেতাকর্মীরা জানান,করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে অসহায় নারীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও সামাজিক সহায়তা প্রদান করেন।শিক্ষা ও সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক প্রশাসনিক চাপের মুখেও পড়েছেন বলে দাবি করা হয়েছে।তাদের অভিযোগ,রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি ও তার পরিবার বিভিন্ন সময় হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

এ- বিষয়ে কুড়িগ্রামের সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত করে বিগত দিন গুলোয় আন্দোলন সংগ্রামে ভুমিকা ও জনসাধারণের নেত্রী হিসাবে মিলি কায়কোবাদ কে মহিলা আসন দেওয়ার বিষয়ে জোর দাবি করেছেন বলে জানা যায়।

সমর্থকদের ভাষ্য,দীর্ঘদিনের সাংগঠনিক অবদান, নেতৃত্বগুণ ও ত্যাগের স্বীকৃতি হিসাবে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’মিলি কায়কোবাদকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category