বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ভয়াবহ রূপ নিচ্ছে হাম ৩ শিশুর মৃত্যু শিবপুরের নিরাপদ সড়ক চাই এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন জনাব হাসান মোঃ শওকত আলী পূর্বধলায় প্রসিদ্ধ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’মোড়ক নকল করায় ২ জনের কারাদণ্ড দিয়েছে আদালত বালিয়াকান্দিতে ভ্র্যাম্যমান আদালতে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ শিবপুরে ২০০ লিটার তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী অফিসার সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা এখনও অনেক শিশু বাংলাদেশে জন্ম নিবন্ধন মৌলিক অধিকার থেকে বঞ্চিত

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি:-কিশোরগঞ্জ জেলায় বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল (বত্রিশ)কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় জেলার ২০টি বেসরকারি স্কুলের নার্সারি গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো.মানসুরুল হক রবিন।এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার লিজা,শিক্ষা সচিব মো.মোজাম্মেল হক কাজল,অর্থ সম্পাদক মো. রকিবুল হাসান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শওকত উসমান বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।এ বিষয়ে মো.মানসুরুল হক রবিন জানান,বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর নিয়মিতভাবে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।এর মাধ্যমে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বাছাই করে পুরস্কৃত করা হয়,যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আস্থা বৃদ্ধি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category