কাপাসিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই:ধানের শীষকে হারিয়ে চমক দেখালেন জামায়াতের প্রার্থী
মো:এনামুল হক,স্টাফ রিপোর্টার:-গাজীপুর-৪ (কাপাসিয়া)আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হয়েছে অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতা।শেষ হাসি হেসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইয়ূবী।নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী,এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায় লড়াই ছিল সমানে সমান:সালাহউদ্দিন আইয়ুবী (দাড়িপাল্লা): ১০১৭৭৯(বিজয়ী)শাহ রিয়াজুল হান্নান(ধানের শীষ):৯০৩৯০ ভোট।
বিজয়ী প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নানের চেয়ে ১১,৩৮৯,ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।এবারের নির্বাচনে কাপাসিয়ায় ভোটার উপস্থিতিকে‘সন্তোষজনক’হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ১২৩টি কেন্দ্রে ৬১.৬৫% ভোট কাস্টিং হয়েছে।তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর বাইরে বাকি প্রার্থীদের ভোট প্রাপ্তি ছিল নগণ্য: জাতীয় পার্টির এনামুল কবির (লাঙ্গল):২১৪৭ ভোট,ইসলামী আন্দোলনের মো. কাজিম উদ্দিন(হাতপাখা):২৩৪৮ ভোট স্বতন্ত্র প্রার্থী মো.শফিউল্লাহ(ফুটবল):১৫২১ ভোট ,সিপিবি’র মানবেন্দ্র দেব:১০৯১ ভোট ও আমজনতা দলের জাকির হোসেন:২৭৮ ভোট ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসেন এনপিপি: ১৩৫ ভোট।ফলাফল ঘোষণার পর থেকেই পুরো কাপাসিয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। সালাহউদ্দিন আইয়ুবীর সমর্থকরা রাস্তায় নেমে ‘দাঁড়িপাল্লা’র স্লোগানে মুখরিত করে তুলেছেন চারপাশ।কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণের হিড়িক পড়ে গেছে।সূত্র মতে,আইনি প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেবেন।