আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটার : র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা একটি অস্ত্রসহ দুই জনকে আটক করে । মঙ্গলবার (৯ জুলাই) রাতে কলারোয়া উপজেলার হাসপাতাল রোডে অস্ত্রসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার পুত্র আনোয়ার হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, র্যাব সদস্যরা গোপনে জানতে পাই, সীমান্তো থেকে মোটর সাইকেল করে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরেই র্যাব সদস্যরা পৌর-সদরের হাসপাতাল এলাকায় অপেক্ষায় থাকে। সন্দেহভাজন মোটরসাইকেলটি পৌঁছালে সেটি আটক করে তল্লাশি চালায় । সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ানগান সাঁটারগ্যানসহ আটক ২ জন।
এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে বলেও সাংবাদিকদের জানান অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম ।