শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো বললেন:শামা ওবায়েদ মাহে রমজানে মুয়াজ্জিনের ডাকে সাহরী খাই আমরা বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন এর উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ বিজয়নগর থানা পুলিশ কর্তৃক অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক কারবারী গ্রেফতার-১ ‎সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধির অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি বাঁধের কাজে দূর্নীতি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে:পানিসম্পদ মন্ত্রী নরসিংদীর ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা নরসিংদীর দর্শনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা সংঘের ঐক্য অসাধারণ ও ঐক্যবদ্ধ বৌদ্ধ সম্প্রদায়ের এক অনন্য অগ্রযাত্রা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো বললেন:শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো বললেন:শামা ওবায়েদ

(সালথা উপজেলা)ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন,নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে।শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে।এই দল পক্ষের নামে মারামারি কোন্দল বন্ধ করতে হবে।আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

আজ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি২০২৬ ইং সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর,ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাম ওবায়েদ বলেন,মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়।এগুলো করে আসলে আমাদের দেশের কোন লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী,যদনুন্দী,সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাই-বোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষা ব্যবস্থা কি ভাবে উন্নতি করা যায় রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে এজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।তিনি আরো বলেন,আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই এসেছি আপনাদের মেয়ে/আপনাদের সন্তান হিসেবে কথা বলি।আমুত্য পর্যন্ত আপনাদের মেয়ে। সন্তান হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোন পরিচয় আমার দরকার নাই।আপনাদেরকে যারা ভোট দিয়েছেন এবং আপনাদেরকে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তুু বিএমপির এমপি না।সুতরাং এই অর্থ এলাকার যত মানুষ আছে ভাই বোনেরা আছে মুরব্বিরা আছে সবার পাশে কিন্তু আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান ছিলেন।উনি এমপি মন্ত্রী থাকলেও ছিলেন,যখন কিছু ছিলেন না।তখনও আপনাদের পাশে ছিলেন আমিও অত্র এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।তিনি নেতা কর্মীদের দিক নির্দেশনা দিয়ে বলেন,সব রকম অপকর্ম থেকে দূরে থেকে রমজান মাসে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।কোন উল্টাপাল্টা কাজ কোন দুই নাম্বারি কাজ যদি আমি কাউকে জড়িত হতে দেখি তাহলে আইন আইনের গতিতে চলবে সে যে দলেরই হোক না কেন সে যে মতেরই হোক না কেন সে যে ধর্মেরই হোক না কেন।দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,সালতা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মামুন সরকার,সহকারী পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা সার্কেল)মোঃ মাহমুদুল হাসান,উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ,উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর,নবকম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান,বিএনপি নেতা মেজর(অব:)শাহ আলম,বিশিষ্ট সমাজসেবক সরোয়ার হোসেন মাতুব্বর,বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহিন,যুবদল নেতা বালা মোসেন,মোঃ জসিম মোল্লা,নুরুল ইসলাম মাতুব্বর,আইয়ুব আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর,কামরুল ইসলাম প্রমুখ।এছাড়াও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category