আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ
উপহার বিতরণ
দিনাজপুর জেলা প্রতিনিধি:-দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক বলেছেন,পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার ঘরে ঘরে আনন্দ মুখর হয়ে উঠুক সে কারণেই আফটার লাইফ ফাউন্ডেশনের এই উদ্যোগ আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর জেলায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা প্রতি শুক্রবার এশার নামাজের পর রেলওয়ে স্টেশনে ক্ষুদার্থ, অসহায় নারী-পুরুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করে আসছে। অবিলম্বে তাদের সংগঠনকে সমাজসেবা কার্যালয়ের অর্ন্তভুক্ত করে রেজিষ্ট্রেশন প্রদান করা হবে।
৭ মার্চ রবিবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গণে আফটার লাইফ ফাউন্ডেশন এর আয়োজনে গরিব অসহায়, হতদরিদ্র বিশাল জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রীসহ প্রতিটি পরিবারকে একটি করে মুরগী বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও আফটার লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাব্বির মনোয়ার টনি, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মুকুল এবং প্রতিষ্ঠাতা ইসরাত হোসেন সেলিম, উপদেষ্টা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। স্বাগত এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য আবু কায়েছ। এসময় উপস্থিত ছিলেন উদয়মান সমাজকল্যাণ সংস্থার মোঃ বেলাল হোসেন জয়।